ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্সের প্রশিক্ষণ


  • আপলোড সময় : বুধবার ৩০ জুলাই, ২০২৫ সময় : ৮:৫৪ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য, কর্মকর্তাদের সমন্বয়ে দিনব্যাপী আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার( ৩০ জুলাই) কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ (কৃষ্ণচূড়া)-তে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন,লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. আফরোজা খাতুন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জাকিয়া সুলতানা কোর্সটি পরিচালনা করেন। কোর্স সমন্বয়ক হিসেবে ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন। প্রশিক্ষক হিসেবে ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী রাজিব মো. নাসের, উপজেলা  কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার কান্তি রায়, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক

প্রশিক্ষণে বক্তারা বলেন, ব্যক্তি জীবনে ও জাতীয়তা জীবনে তামাক ও ধূমপানের কুফল অনেক। শুধুমাত্র আইন প্রয়োগ করে তামাক নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। তামাক উৎপাদন, বিপণন ও ব্যবহার কমাতে আমাদেরকে পারিবারিক পর্যায় থেকেই উদ্বুদ্ধকরণের মাধ্যমে দেশব্যাপী জনসচেতনতা তৈরি করতে হবে। তাহলেই  ধূমপান ও তামাক ব্যবহার কমিয়ে আনা সম্ভব।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও তামাক প্রতিরোধী সংগঠনের ব্যক্তিবর্গ, ইমাম, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা  অংশগ্রহণ করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর