ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

মানসিক ভারসাম্যহীন ব্যক্তির নিকট প্রায় লাখ টাকা


  • আপলোড সময় : বুধবার ৩০ জুলাই, ২০২৫ সময় : ৮:৫৭ পিএম

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি

দশমিনায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির কাছে মিলছে ৮৪ হাজার ৬শ' ২৫ টাকা। বুধবার বিকাল সাড়ে ৪ টায় দশমিনা ছাত্রদলের মানবিক সংগঠনের উদ্যোগে এক বছরের মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে গোসল করানোর সময় তার নিকট থেকে এ টাকা উদ্ধার করা হয়।

 

জানা যায়, ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ৫ থেকে ৬ মাস ধরে দশমিনা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান শেষে দশমিনা সদর ইউনিয়ন পরিষদের নিচে এরশাদ হোসেনের চায়ের দোকানে সারাদিন রাত অবস্থান করে আসছেন। ভারসাম্যহীন ব্যক্তি সারাদিন মানুষের সাথে কথা না বলে বসে থাকেন।

 

এসময় স্থানীয়রা তার পরিচয় জানতে চাইলে তিনি শুধু বলতে পারতেন পিরিজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ঘোষকাঠালীতে তার বাড়ি। কিন্তু তিনি কারো কাছ থেকে সাধারণ কোন খাবার খেতে না। তার খাবারের মেনু ছিল ভালো মানের মাঠা, একপ্লেট ভাত, দশপ্লেট গরুর মাংস, দশপিস মাছ, দশপিচ মুরগির রোস্ট এসব খাবার যে তাকে খাওয়াতো তার কাছ থেকেই শুধু খাইতো। তার শরিরে সব সময় ছিলো মোটা কাপড় আর মাথায় ছিল বড় চুলের জট।

 

পরে  দশমিনা ছাত্রদলের মানবিক সংগঠনের উপদেষ্টা আবুল বশার বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে তাকে চুল কেটে, গোসল করিয়ে ভালো জামা কাপড় পরিয়ে তার চাহিদা অনুযায়ী খাবার খাওয়ানো শেষে। তার নিকট থেকে দুইটি বস্তা থেকে ৮৪ হাজার ৭শ' ২৫ টাকা পাওয়া যায়। মানুষিক ভারসাম্যহীন ব্যক্তির থেকে উদ্ধারকৃত টাকা দশমিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

এবিষয়ে ছাত্রদলের মানবিক সংগঠনের উপদেষ্টা ছাত্রদল নেতা মো. আবুল বসার জানান, বিকাল সাড়ে তিনটার দিকে আমরা ওনার কাছে গিয়ে উনাকে গোসল করিয়ে খাওয়াইয়া তার থেকে  ৮৪ হাজার ৬শ' ২৫ টাকা পাই। এরপরে আমরা নগত টাকা সহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, আমি স্বাক্ষী দিতে খুলনায় ছিলাম তবে খোঁজ খবর নিয়ে দেখছি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর