ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কিশোরগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেলো ২ স্কুল শিক্ষার্থীর!


  • আপলোড সময় : বুধবার ৩০ জুলাই, ২০২৫ সময় : ৯:০৪ পিএম

কিশোরগঞ্জ ব্যুরোঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২  স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার  ( ৩০ জুলাই) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের রতন মিয়ার মেয়ে সাইফা (১০) ও  একই এলাকার এখলাস মিয়ার মেয়ে মায়মুনা (৯)। সাইফা স্থানীয় দক্ষিণ আশতকা সরকারি প্রাইমারি বিদ্যালয়েল  চতুর্থ শ্রেনীর ছাত্রী এবং মায়মুনা একই স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্রী ।

 

পুলিশ ও নিহত শিশুদের স্বজনদের ভাষ্য থেকে জানা গেছে,  বুধবার দুপুরে দুই শিশু  সাইফা ও মায়মুনা বাড়ির পাশে খেলা করছিলো। এক সময় তারা পাশের নরসুন্দা নদীতে গোসল করতে নেমে সবার অলক্ষে  নিখোঁজ হয়। বিষয়পি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে অনেক খুঁজাখুঁজির পর  বিকেল ৩টার দিকে নদী থেকে দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়।

 

করিমগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর