ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্য সরকার নাকি আবার নির্বাচন? ইসরায়েলের সামনে এখন ৩টি পথ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত

সোনারগাঁয়ে শিল্প কারখানায় চাঁদাবাজির অভিযোগে এনে যুবদল নেতার সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : বুধবার ৩০ জুলাই, ২০২৫ সময় : ৯:২৫ পিএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা বিএনপি সভাপতি ও তার ছেলের বিরুদ্ধে ৪০টি কারখানা দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলে যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান। গতকাল বুধবার বিকেলে মেঘনা নিউটাউন এলাকায় তার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৯০ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে ছাত্রদল, যুবদল যুক্ত রয়েছি। গত কয়েকদিন আগে একটি কুচক্রী মহল আমার ও শহিদুর রহমান স্বপনের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করেছে। আমি চ্যালেঞ্জ করছি আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ যদি কেউ একটিও প্রমান করতে পারে তাহলে এর দায় আমরা মাথা পেতে নেব।

তিনি আরও বলেন, আপনারা সংবাদের মাধ্যমে প্রমাণ পেয়েছেন এ এলাকায় কারা চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসী কাজ করে। গত কয়েকদিন আগেও ২/৩ ডাকাত ও নৌ চাঁদাবাজ নৌ পুলিশের হাতে ধরা খাইছে। তাদের মুখেই তারা স্বীকার করেছে। উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে ইঙ্গিত করে বলেন, এ এলাকায় কারা চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ড করে এবং এর সাথে জড়িত এই এলাকার বিএনপির পদপ্রাথী ও তার ভাই ভাতিজারা। পিরোজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকিরের সাথে হাত মিলিয়ে আমার এলাকার বড় মাপের নেতা ও তার ছেলে এবং তার ভাই ভাতিজা নৌ-চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপরাধ মুলক কর্মকান্ড করছে। বাদ পড়েনি মিল কারখানা ও ঠিকাদাররা, তাদেরও চাঁদা দিতে হয়।

আশরাফ প্রধান বলেন, আমি ব্যবসা করি ও রাজনীতি। আমাদের পারিবারিক একটি পরিচয় রয়েছে। আশপাশের এলাকায় আমার বাবার সুনাম রয়েছে।

তিনি আরও বলেন, মেঘনা শিল্পনগরী এলাকার হোলসিম-১,২ রফিকুল ইসলাম (সাবেক চেয়ারম্যান পিরোজপুর (ইউপি)কে, মদিনা টাইগার গ্রæপ তমিজ উদ্দিনকে, আমার ও আমার ভাইকে দুটো কারখানা এবং মাগুরা পেপার মিল ও আনন্দ ডকইয়ার্ড আমাদের পারিবারিক পরিচয়ে কারখানার কাজ করে থাকি। এছাড়া মেঘনা শিল্পনগরীর প্রায় ৩৮/৪০ টি কারখানা একটি পরিবারের দখলে রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে মেঘনা গ্রæপের সকল অংগ প্রতিষ্ঠান, বসুন্ধরা গ্রæপ সহ আরো কারখানা এই পরিবারের দখলে রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর