ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জের সাবেক দুই এমপি হেনরী ও মুন্নাসহ ৫১ জনের নামে মামলা


  • আপলোড সময় : বুধবার ৩০ জুলাই, ২০২৫ সময় : ১১:০৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে গণঅধিকার পরিষদের নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক দুই সংসদ সদস্য জান্নাত আরা হেনরী হাবিবে মিল্লাত মুন্নাসহ আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন, গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম। এজাহারে বলা হয়, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিকেলে আসামিরা সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতী মহল্লায় আব্দুর রহিমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়। পরে তাকে মারধর করে থানায় নিয়ে যাওয়া হয় এবং একটি মিথ্যা মামলায় আদালতে পাঠানো হয়। ঘটনার সময় ভয়ভীতি রাজনৈতিক চাপে মামলা করা সম্ভব হয়নি বলে দাবি করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌর আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ অনেকে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর