ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্য সরকার নাকি আবার নির্বাচন? ইসরায়েলের সামনে এখন ৩টি পথ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত

লালমনিরহাটে তিস্তার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত, চরম ভোগান্তি


  • আপলোড সময় : বুধবার ৩০ জুলাই, ২০২৫ সময় : ১১:১১ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

গেলরাতে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে থাকলেও সকাল ৬টা থেকে তিস্তার পানি কিছুটা কমে লেভেল পয়েন্টে রয়েছে,। তবে নিম্নঞ্চলে পানি ঢুকে পড়ায় ভোগান্তি দেখা দিয়েছে।  এদিকে হঠাৎ করে তিস্তার পানি বেড়ে যাওয়াতে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে খুলে রাখা হয়েছে ৪৪টি জলকপাট।

উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। রাতে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার(৫২দশমিক ০০সেন্টিমিটার)ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।তবে আজ সকাল ৬টায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি কিছুটা কমে লেভেল পয়েন্টে রয়েছে।(৫২দশমিক ০০সেন্টিমিটার)।

রাতেই পানির তোড়ে রাতে হাতীবান্ধা উপজেলার ধুবনী এলাকার একটি কাঁচা রাস্তা ভেঙে গেছে। ব্যারাজ পয়েন্টে নদীর পানি কিছুটা কমলেও ব্যারাজের ভাটিতে থাকা হাতীবান্ধা উপজেলার সানিয়াজান,সিন্দুরনা,পাটিকাপাড়া,গড্ডিমারী,কালীগঞ্জ উপজেলার ভোটমারী,আদিতমারী উপজেলার মহিষখোচা ও সদর উপজেলার রাজপুর,খুনিয়াগাছ ও গোকুন্ডা ইউনিয়নের নদীতীরবতী নিম্নাঞ্চলগুলোর ১৫টি গ্রামের ৫হাজার পরিবার পানি বন্দি হয়েছে।ডুবে গেছে রাস্তাঘাট,ফসলী জমি ও ভেসে গেছে পুকুরের মাছ।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে। নদী তীরবর্তী ধুবনি এলাকায় একটি বাধ ক্ষতিগ্রস্ত হয় পানি লোকালয়ে প্রবেশ করেছে।সকালে পানি কিছুটা কমেছে। তবে আগামী ২৪ ঘণ্টা পানি স্তর স্থিতিশীল থাকতে পারে এবং এরপর তা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর