ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কোটালীপাড়াূয় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


  • আপলোড সময় : বুধবার ৩০ জুলাই, ২০২৫ সময় : ১১:১৬ পিএম

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। আজ (৩০ জুলাই) বুধবার গোপালগঞ্জ টু পয়সারহাট সড়কের পাশে উপজেলার জিরো পয়েন্টে অবৈধ ভাবে গড়ে ওঠা প্রায় শতাধিক পাকা আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ সড়ক জনপথ বিভাগ।

 

গোপালগঞ্জ সড়ক জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান বলেন, পশ্চিমপাড়া এলাকায় সড়কের সাথে জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত শতাধিক স্থাপনা (ব্যবসা প্রতিষ্ঠান) সরিয়ে নেওয়ার জন্য গত ২৬ জুলাই মৌখিকভাবে জানানো হয়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ উচ্ছেদ অভিযানে এসে দেখতে পাই বেশিরভাগ স্থাপনাগুলো নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছে। বাকিগুলো সরানোর কাজ চলছে।

 

তিনি আরো বলেন, সড়কের সুরক্ষা নিরাপত্তার স্বার্থে সড়কের আশপাশে যেকোনো অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চলবে। আমরা সকলকে অনুরোধ করছি, মহাসড়কের জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করবেন না।

 

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমীরুল মোস্তফা। এসময় গোপালগঞ্জ সড়ক জনপথ বিভাগের সার্ভেয়ার শামীম আহমেদ , কোটালীপাড়া থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য, আনসার গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর