ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি'র অনুমোদনের দাবিতে মৌন মিছিল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩১ জুলাই, ২০২৫ সময় : ৪:৩৫ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) এর দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও জনসংযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টা দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ থেকে মৌন মিছিল শুরু হয়ে ঢাকা-পাবনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।


এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা তাদের দাবির প্রতি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শাহজাদপুর বাজার, বিসিক বাসস্ট্যান্ড, বাঘাবাড়ি বন্দর ও দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় জনসংযোগ করেন। এছাড়াও সাড়ে ১১টার দিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়কে সংক্ষিপ্ত অবরোধ কর্মসূচি পালন করেন।

বুধবার সন্ধ্যায় মশাল মিছিলও করেছেন আন্দোলনকারীরা।

উল্লেখ‌্য, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এ অবস্থায় দাবি পূরণ না হওয়ায় গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্যদিয়ে লাগাতার নানা আন্দোলন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর