ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়ায় অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩১ জুলাই, ২০২৫ সময় : ৫:৪২ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে যৌথবাহিনী উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।  ৩১ জুলাই বৃহস্পতিবার বেদখল হওয়া ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়াসহ স্বেচ্ছাসেবী, পুলিশ, আনসার সেনাবাহিনীর সদস্যরা।

অভিযানে ভুলতা গাউছিয়া মার্কেট সংলগ্ন মহাসড়কের দুই পাশের দেড় শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল এবং সড়কের উপর রাখা নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে সড়কের পথচারী এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হয়ে আসছিলো। রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মহাসড়ক পুনরায় অবৈধভাবে দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকার বেদখল হওয়া সড়ক ফুটপাত সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়ে আসছিলো। এখন থেকে ভুলতা গাউছিয়া এলাকায় যানজট নিরসনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রতিদিন একজন ম্যাজিস্ট্রেট ৫৪জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। অবৈধ দখলদারদের কোন ক্রমেই ছাড় দেওয়া হবে না। 

উল্লেখ্য /৩মাস অন্তর অন্তর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। কিন্তু উচ্ছেদ অভিযানের কিছু দিন পরেই আবারো মহাসড়কের দুই পাশ বেদখল হয়ে যাচ্ছে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর