ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

কটিয়াদীতে রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের বিপিএড শিক্ষক জালাল উদ্দিন এর বিদায় অনুষ্ঠান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩১ জুলাই, ২০২৫ সময় : ৭:২২ পিএম

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শরীরচর্চা শিক্ষক মোঃ জালাল উদ্দিনের শেষ কর্ম দিবস উপলক্ষে বিদ্যালয়ে  এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ইউসুফ মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মস্তুফা কামালের সঞ্চালনে বক্তব্য রাখেন,  বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম, সিনিয়র শিক্ষক মোঃ ফখর উদ্দিন ভূঞা (ইমরান), মোঃ হাবিবুর রহমান, মোঃ মাহবুবুর রহমান, মোছাঃ মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, আফসানা জামিল, হাফিজুল হক, মোঃ ওমর ফারুক, আরিফুল ইসলাম, সায়েম খান, রৌশনা বেগম, নাশিদ সুলতানা ও শাহরীন সুলতানা প্রমুখ।

কান্না জড়িত কন্ঠে বিদায়ী শিক্ষক মোঃ জালাল উদ্দিন বলেন, কি বলে এ স্কুল থেকে  বিদায় নেব তার ভাষা আমি হারিয়ে ফেলেছি। বিদায় বেলায় সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয়ে থাকাকালীন সময়ে অসৈাজন্যমূলক আচরন করে থাকলে আমি তার ক্ষমাপ্রার্থী।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ইউসুফ মিয়া তার সমাপনী বক্তব্যে বলেন, বিদায়ী শিক্ষক ১৯৯৯ সালে আমার হাত ধরে এ স্কুলে প্রথম যোগাদান করে এমপিওভূক্ত হক। তিনি অত্যন্ত বিচক্ষনার সহিত দায়িত্ব পালন করে এ স্কুলে তার কর্মজীবন শেষ করেছেন। আমি তার অবসর পরবর্তী জীবন আনন্দের হোক এ কামনায় করি। সবশেষে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফিজুল হকের পরিচালনায় বিদ্যালয়ের অফিস কক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর