ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কাপাসিয়ায় শাপলা দেখতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু


  • আপলোড সময় : শুক্রবার ০১ আগস্ট, ২০২৫ সময় : ৩:৫৮ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় শাপলা দেখতে গিয়ে নৌকাডুবিতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার ( আগস্ট) সকাল ৮টার সময় কাপাসিয়ার টোক ইউনিয়নের পাঁচুয়া বিলে দুর্ঘটনা ঘটে। মৃত দুইজন হলেন, মাহিম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুরে আলমের ছেলে বায়েজীদ ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে।

মামুন, মাহিম, বাইজিদসহ পাঁচ বন্ধু শুক্রবার ভোরে বাড়ি থেকে কাপাসিয়ার পাঁচুয়া বিলের শাপলা ফুলের ছবি তোলার জন্য বের হয়। একটি নৌকা ভাড়া করে ছবি তোলার সময় হঠাৎ নৌকাটি ডুবে গেলে মাঝি পাঁচ বন্ধুসহ পানিতে তলিয়ে যান। স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। সময় ঘটনাস্থলে মো. বাইজিদ মারা যান। মাহিম নামের অপর একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাবেদ আলী বলেন, শুক্রবার সকালে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা থেকে কাপাসিয়ার টোক ইউনিয়নের পাঁচুয়া বিলের শাপলা দেখতে ঘুরতে আসে পাঁচ বন্ধু। তারা একটি নৌকা ভাড়া করে বিলে ঘোরার সময় পাঁচ বন্ধু মাঝিসহ তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যায় দুজনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, মাহিম নামের একজনকে মৃত অবস্থায় অবস্থায় আনা হয়েছিল।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর