ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

খালিয়াজুরী উপজেলা আ’ লীগের সভাপতি অজিত গ্রেপ্তার


  • আপলোড সময় : শুক্রবার ০১ আগস্ট, ২০২৫ সময় : ৫:৪৩ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অজিত বরণ সরকার চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জের কানসাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, অজিত বরণ সরকার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকার একটি ভাড়া বাসায় আত্মগোপন করেছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খালিয়াজুরী থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। গত ২ জুলাই খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মজলু মিয়া বাদী হয়ে অ্যাডভোকেট অজিত বরণ সরকারসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিশেষ ক্ষমতা আইনের ধারায় স্থানীয় থানায় দায়ের করা মামলাটির প্রধান আসামী ওই আসনের সাবেক এমপি ও সাবেক সচিব সাজ্জাদুল হাসান। বাদীর অভিযোগ, আসামীরা গত বছরের ১৬ জুলাই উপজেলা বিএনপির কর্মসূচিতে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও নাশকতা সৃষ্টি করেন। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, তাকে খালিয়াজুরী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, খালিয়াজুরী উপজেলার বাঘাটিয়া গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট অজিত বরণ সরকার নেত্রকোনা জেলা বারের একজন আইনজীবী। তিনি খালিয়াজুরীর নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও। ২০২৩ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। # 



এ সম্পর্কিত আরো খবর