ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচে পাবনা নগরবাড়ী জয়ী


  • আপলোড সময় : শুক্রবার ০১ আগস্ট, ২০২৫ সময় : ৮:৩৬ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

'মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি' - স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) বিকেলে দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলায় পাবনা নগরবাড়ী ফুটবল একাদশ ২-০ গোলে দৌলতদিয়া ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করেন।

হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুলতান মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য মো. সোহেল মোল্লা, মো. আলামিন মোল্লা, মো. রজব আলী, শাকিল সরদার প্রমুখসহ অন‍্যান‍্য সদস্য মন্ডলী এবং খেলাপ্রিয় দর্শক।

প্রীতি ম‍্যাচ সম্পর্কে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুলতান মোল্লা বলেন, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইনের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় এ প্রীতি ম‍্যাচটি অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, খুব শীঘ্রই হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে গোয়ালন্দ উপজেলা ব‍্যাপী একটি বিশাল আকারে টুর্নামেন্ট পরিচালনা করা হবে। খেলা শেষে দুদলের হাতে ট্রফি তুলে দেয়া হয়। প্রীতি ম্যাচে চমৎকার খেলা প্রদর্শন করে বিজয়ী দলের গোলকিপার ইলিয়াস ম‍্যাচ সেরা নির্বাচিত হন।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর