ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শিবগঞ্জে গাঁজাসহ পুলিশের জালে ৩ মাদক কারবারি


  • আপলোড সময় : শুক্রবার ০১ আগস্ট, ২০২৫ সময় : ৯:০১ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ 

বগুড়া শিবগঞ্জে গাঁজাসহ পুলিশের জালে ধরা পরেছে ৩ মাদক কারবারি। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মোকামতলা এলাকার মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে তাদের ৩কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।

পুলিশের তল্লাশিতে ধরা পড়া ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার চর পশ্চিম ধনীরাম গ্রামের ইসরাইল মিয়ার ছেলে কুরাইশ আহম্মেদ (২৫), লালমনিরহাট জেলার সদর উপজেলার সাতপাটকি মহেন্দ্রনগর গ্রামের মৃত আবুল বাসারের ছেলে রাজু মিয়া (৩২) ও একই উপজেলার বস্তি খাটামারি গ্রামের মোকছেদুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (২১)।

 কুরাইশ আহম্মেদ (২৫), পিতা মো. ইসরাইল মিয়া, সাং চর পশ্চিম ধনীরাম, থানা-ফুলবাড়ী, কুড়িগ্রাম। মো. রাজু মিয়া (৩২), পিতা মৃত আবুল বাশার, সাং সাতপাটকি মহেন্দ্রনগর, থানা-লালমনিরহাট, জেলা লালমনিরহাট, মো. আ. রাজ্জাক (২১), পিতা মোকছেদুল হক, সাং বস্তি খাটামারি, থানা-লালমনিরহাট, জেলা- লালমনিরহাট।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ জানান, উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের চেকপোস্টে ৩ মাদক কারবারীকে আটক করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের নিকট থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা নেওয়া হয়েছে। আসামীদের কোর্টে পাঠানো হয়েছে। 


এ সম্পর্কিত আরো খবর