ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভালুকা পৌর বিএনপিতে সন্ত্রাস ও চাঁদাবাজদের ঠাঁই নেই : হাতেম খান


  • আপলোড সময় : শনিবার ০২ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫৯ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব হাতেম খান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, "ভালুকা পৌর বিএনপিতে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান হবে না, সে যতই শক্তিশালী হোক না কেন।"

 

তিনি আরও বলেন, "আমার চেয়ে দল বড়। দলের শৃঙ্খলা রক্ষা ও সুনাম বজায় রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। কেউ যদি দলের নাম ব্যবহার করে সন্ত্রাস বা চাঁদাবাজির মতো অপরাধে জড়ায়, তার বিরুদ্ধে পৌর বিএনপি কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে।"

 

সম্প্রতি দলের অভ্যন্তরে কিছু ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত রয়েছে এমন অভিযোগ উঠলে বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দ। এ প্রেক্ষিতে আলহাজ্ব হাতেম খান দলের অবস্থান পরিষ্কার করে বলেন, “বিএনপি একটি আদর্শিক দল। এ দল মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য লড়াই করে। এখানে ব্যক্তিস্বার্থে অপব্যবহার বা অপকর্ম বরদাশত করা হবে না।

 

তিনি আরও জানান, পৌর বিএনপিকে সুসংগঠিত করতে ইতোমধ্যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। দলের ভাবমূর্তি নষ্টকারী ও জনবিচ্ছিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

 

সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও হাতেম খানের বক্তব্যকে সমর্থন করে বলেন, “ভালুকা পৌর বিএনপিকে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে শক্তিশালী অবস্থানে নিতে হলে, দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।

 

স্থানীয় রাজনৈতিক মহলে তার এই বক্তব্য ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিএনপির তৃণমূল কর্মীরা মনে করছেন, এতে দলের ভিত মজবুত হবে এবং দলে অপসত্তার রাশ টেনে ধরা সম্ভব হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর