ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

সাতক্ষীরায় সাপের কামড়ে নয় বছরের শিশুর মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ০২ আগস্ট, ২০২৫ সময় : ৫:০৩ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে বিষাক্ত সাপের কামড়ে আরিফুল ইসলাম নামে নয় বছরের এক শিশুর মৃত্য হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যার দিকে বাড়িতে অবস্থানকালে বিষাক্ত সাপের দংশনের শিকার হয় শিশুটি। সে পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার খড়িতলা গ্রামের আব্দুল আলিমের পুত্র।

নিহত শিশুর মামা আরিফুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে তার ভাগ্নে ঘরের মধ্যে খেলছিল। একপর্যায়ে সাপে দংশন করায় দ্রুত তাকে স্থানীয় কবিরাজ বা ওঝার কাছে নেয়া হয়। পরবর্তীতে অবস্থার উন্নতি না হওয়ায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাইবোনের মধ্যে আরিফুল ছোট বলে জানান তিনি।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত শাকির হোসেন জানান, সাপের কামড়ের প্রতিকারের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। কিন্তু ঘটনার শিকার শিশুকে স্বজনরা হাসপাতালে নিতে দেরী করায় পথিমধ্যে তার মৃত্যু হয়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর