ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিরাজগঞ্জে বেলকুচিতে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার


  • আপলোড সময় : শনিবার ০২ আগস্ট, ২০২৫ সময় : ৫:২২ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে ডিবি পুলিশ দেশীয় তৈরি দুইটি ওয়ান শাটার গানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১ আগস্ট) বিকেল সা‌ড়ে ৫টার দিকে বেলকুচিত উপজেলার জামতৈল পশ্চিমপাড়া যাত্রী ছাউনির সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, বেলকুচি উপজেলার শান্তারমোড় এলাকার শাহজাহান আলীর ছেলে মো. সজিব (২২) ও টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আফজালপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে মো. আলমগীর (২৬)।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের এস আই নাজমুল হক জানান, অস্ত্রধারী দুই যুবক মোটরসাইকেলযোগে ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। তাদের আটকের পর দুজনের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এরপর অস্ত্রধারীদের আটক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

তি‌নি আরোও বলেন, এ ঘটনায় বেলকুচি থানায় মামলা হয়েছে। গ্রেপ্তাররা ডিবি হেফাজতে রয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর