সিরাজগঞ্জ প্রতিনিধি / : 204
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
বেলকুচিতে ডিবি পুলিশ দেশীয় তৈরি দুইটি ওয়ান শাটার গানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বেলকুচিত উপজেলার জামতৈল পশ্চিমপাড়া যাত্রী
ছাউনির সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা
হলো, বেলকুচি উপজেলার শান্তারমোড় এলাকার শাহজাহান আলীর ছেলে মো. সজিব (২২) ও টাঙ্গাইলের
কালিহাতি উপজেলার আফজালপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে মো. আলমগীর (২৬)।
সিরাজগঞ্জ
ডিবি পুলিশের এস আই নাজমুল হক জানান, অস্ত্রধারী দুই যুবক মোটরসাইকেলযোগে ঘটনাস্থল
দিয়ে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। তাদের আটকের পর
দুজনের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এরপর অস্ত্রধারীদের আটক ও মোটরসাইকেলটি
জব্দ করা হয়েছে।
তিনি
আরোও বলেন, এ ঘটনায় বেলকুচি থানায় মামলা হয়েছে। গ্রেপ্তাররা ডিবি হেফাজতে রয়েছে। শনিবার
তাদের আদালতে পাঠানো হবে।
আকাশজমিন/আরআর