গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ৩ নং ওয়ার্ড লঞ্চ ঘাট নতুন পাড়া গ্রামের বাসিন্দা মৃত সিরাজ সরদারের ছেলে ওরফে দৌলতদিয়া পূর্বপাড়া গোরস্থান গলি জুলি বাড়িওয়ালার ভাড়াটিয়া আইয়ুব সরদার (২৫)।
থানা
পুলিশ সূত্রে জানা যায়, ১ আগস্ট বৃহস্পতিবার বিকেল পনে ৬ টার দিকে গোয়ালন্দ থানার দৌলতদিয়া
যৌনপল্লীর মেইনগলির শেষ মাথা গোরস্থান গলির আসামীর ভাড়া বাড়ির সামনে হতে তাকে ২৫ পিচ
ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ
বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামীদের
বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে
প্রেরণ করা হয়েছে। এর আগেও আসামীর বিরুদ্ধে একের অধিক মামলা রয়েছে।
আকাশজমিন/আরআর