ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কটিয়াদিতে মোস্তফা নামের এক যুবক অপহরণ


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৪:১০ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মোহাম্মদ মোস্তফা( ২৪) নামের এক যুবক  হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় তার বাবা কটিয়াদী মডেল  থানায় জিডি করলে পুলিশ তদন্ত শুরু করে। জানা যায়  ১লা আগস্ট( শুক্রবার)   বিকাল আনুমানিক তিন ঘটিকায় কটিয়াদী মডেল থানাধীন চড়িয়াকোনা গ্রামের  বসত বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে দোকানের উদ্দেশ্যে বাহির হয়ে আর ফিরে আসেনি। শনিবার ( ০২ আগস্ট) মোস্তফার বাবা মোঃ মানিক মিয়া কটিয়াদী  মডেল থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করেন। যার নাম্বার ৪০

এ ব্যাপারে জানতে চাইলে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মোস্তফার বাবা মানিক মিয়া থানায় হাজির হয়ে একটি ডায়েরী করেছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তবে মোস্তফার বাবা মানিক মিয়া সংবাদ মাধ্যম কে বলেন, আমার ছেলেকে অপহরণ করা হয়েছে, একটি অজ্ঞাত নাম্বার থেকে কল করে মোস্তফার মুক্তিপণ বাবদ ৩০ হাজার টাকা দাবি করা হচ্ছে। এবং ইতিমধ্যে বিকাশ বাবদ ৫০০০ টাকা প্রদান করা হয়েছে। অপহরণকারীরা আমার ছেলেকে শারিরীক ভাবে নির্যাতন করছে এবং দ্রুত দাবিকৃত টাকা না পেলে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর