ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

জমির দখল নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আহত ১০


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৪:২৬ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে বিরোধপূর্ণ একটি জমির দখল নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫জন। এঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। গুলিবিদ্ধ ব্যক্তিদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে শ্যামনগর উপজেলার রামজীবনপুরের কেয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

গুলিবিদ্ধ পাঁচজন হলেন, রামজীবনপুর গ্রামের আব্দুল মালেক গাজী (৫০), আরিফুল ইসলাম (১৫), আমিনুল ইসলাম (২৮) ও কেয়াতলা গ্রামের আবু সাঈদ (১৫) ও আব্দুল্লাহ আল মামুন (৩৫)।

 

আর আটক ৪ জন হলেন,  শ্যামনগর উপজেলার কেযাতলা গ্রামের আশরাফুল ইসলাম (২৫) ও  আমানুল্লাহ ইমন (২৩) এবং দেবহাটার সখিপুর এলাকার মারুফ হোসেন (২২) ও আব্দুল্লাহ আল মামুন (২০)।

 

নাম প্রকাশ না করার শর্তে রামজীবনপুর গ্রামের একজন জানান, রামজীবনপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে শাহাজান ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কেয়াতলার একটি বিরোধীয় সম্পত্তি প্রভাব খাটিয়ে জবর দখলে রেখেছিল। তবে পাঁচ আগস্টের পর উচ্চ আদালতের রায় অনুকূলে থাকার দাবি করে একই এলাকার সোহেল রেজা ফরেজসহ তার পরিবারের সদস্যরা ওই জমি দখল করে নেন। একপর্যায়ে শনিবার একটি বাস ও একটি সিএনজিচালিত অটোতে করে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শাহাজান ওই জমি দখল করতে যান। এ সময় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শাহাজানের সঙ্গে থাকা কয়েকজন গুলি ছুঁড়লে প্রতিপক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন।

 

সোহেল রেজা ফয়েজের ভাগনে আরিফুল ইসলাম জানান, সমুদয় কাগজপত্র তাদের অনুকূলে। কিন্তু বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত শাহাজান ও তার লোকজন তাদের জমি দখল করে রাখে। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের জমি দখলে নেওয়ার পর শনিবার শাহাজান বাসযোগে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের চেষ্টা করে।

 

পুলিশের হাতে আটক আশরাফুল ইসলাম জানান, তাদের জমি জোরপূর্বক ফয়েজ ও তার লোকজন দখল করে রেখেছিল। শনিবার গোত্রের লোকজন নিয়ে তারা জমি উদ্ধারে গেলে তাদের ওপর হামলা করা হয়। তবে কে বা কারা গুলি করেছে, সে বিষয়ে তিনি জানেন না বলে দাবি করেন।

 

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করেছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর