ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দ মোড়ে বিএনপির প্রস্তুতি সভা


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৪:২৮ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড় মিল মাঠে আগামী ৫ আগস্ট বিএনপি'র বিজয় র‍্যালী, মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে গোয়ালন্দ মোড় বিএনপির আঞ্চলিক পার্টি অফিসে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল, ওলামাদল সহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়া।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মালেক খান এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর খান, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন,  গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সানোয়ার আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান মিঠু, গোয়ালন্দ পৌর যুবদলের সদস্য সচিব মো. কামরুজ্জান কামরুল , জেলা শ্রমিক দলের নেতা মো. রফিকুল ইসলাম আলম, মো. ফজলুল হক, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের নেতা আবজাল, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরদার, পৌর ছাত্র দলের সভাপতি আজিম ইসলাম, জেলা ওলামাদলের নেতা আল আমিন, গোয়ালন্দ মহিলা দলের নেত্রী জোৎনা আক্তার সহ জেলা, সদর ও উপজেলা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

 

সভায় বক্তারা আগামী ৫ আগস্ট গোয়ালন্দ মোড় মিল মাঠে বিএনপি'র বিজয় র‍্যালী ও মহাসমাবেশকে সফল করতে বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহবান জানান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর