সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এর নির্দেশনায় রোববার (৩ আগষ্ট ) সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী কাইকারটেক হাটে লিফলেট বিতরণ করেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু বলেন, এই কর্মসূচি একটি সাম্যভিত্তিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের বাস্তব রূপরেখা। এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের স্বপ্নপূরণ ও অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এর নির্দেশনায় ৩১ দফার বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি আমরা
তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমাজে বৈষম্য দূর হবে, জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে এবং দেশ পরিণত হবে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে। এই কর্মসূচি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কারণ এখানেই মৌলিক অধিকার ও উন্নয়নের সবচেয়ে বড় প্রয়োজন।
এই সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু,সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক কবির হোসেন সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
আকাশজমিন/আরআর