ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দশমিনায় ক্রেতাকে নির্যাতন


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৫:০১ পিএম

দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মাছ ব্যবসায়ী কর্তৃক নির্যাতনের শিকার শিশু সহ তিনজন। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে দশমিনা উপজেলার সদর মাছ বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের উত্তর আরজবেগী গ্রামের চান্দু মেম্বারের বাড়ির সনিয়া বেগম(২৩), মোসা: ইভা (৩) ও রুবেল হোসেন(২৬)

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাছ বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ ব্যবসায়ী মো.নবীন হোসেন মাছ ক্রেতাদের নির্যাতন করেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি দেন। 

এলাকাবাসীদের অভিযোগ করে বলেন- গলাচিপা উপজেলার উলানিয়া ইউনিয়নের মজিদ কাজীর দ্বিতীয় পুত্র ও দশমিনা সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের শফিক সরদারের মেয়ের জামাই নবীন। তিনি দীর্ঘিদন যাবৎ মাছ বাজারের মাছের ব্যাসা করে আসছেন। তিনি প্রতিনিয়ত মাছ বাজারে ক্রেতাদের শারীরিক ও মানুষিক নির্যাতন করে আসছেন। আমরা এই মাছ ব্যবসায়ীর বিচার চাই। আহত মোসা. সনিয়া বেগমের নারীর স্বামী মো. রুবেল হোসেন বলেন- আমার স্ত্রী সন্তান নিয়ে মাছ বাজারে মাছ কিনতে যায়। মাছ ফেরত নিতে বলায় মাছ ব্যবসায়ী নবীন ও তার আত্মীয়-স্বজন মিলে আমার স্ত্রী ও শিশুকে নির্যাতন করেন। আমি মাছ ব্যবসায়ী নবীনের বিচার দাবী করি।

 অভিযুক্ত মাছ ব্যবসায়ী নবীন হোসেন ঘটনা শিকার করে বলেন আমার থেকে মাছ কিনছেন তারা। তবে কিছুক্ষন পরে তারা আবার মাছ ফেরত দিতে আসেন। এরপরে বাক-বিতণ্ডের এক পর্যায়ে আমাকে মারধর করেন। এবিষয়ে মাছ বাজারের সভাপতি মো. শফিক সরদার বলেন- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে। সন্ধ্যায় থানায় উভয় পক্ষকে নিয়ে সমঝোতায় বসা হবে।

এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম জানান, ঘটনা শুনে মাছ বাজরে পুলিশ পাঠানো হয়েছে। এবং মিমাংসা জন্য উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। যদি মিমাংসা হয় হবে না হলে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর