সিরাজগঞ্জ প্রতিনিধি / : 130
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন, পিপিএম।
শনিবার (২
আগস্ট) সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক
হোসেন মহোদয় এর তথ্য ও
দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা
শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল
হোসাইন, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে
এসআই (নিঃ)/ মোঃ নাজমুল হক,
বিপিএম, জেলা গোয়েন্দা শাখা,
সিরাজগঞ্জ এর নের্তৃত্বে সঙ্গীয়
ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ
থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানের সময় সিরাজগঞ্জ থানাধীন সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত সদানন্দপুর গ্রামস্থ মিয়াবাড়ী মার্কেটের সামনে পাকা রাস্তার পাশে
নেশা জাতীয় মাদকদ্রব্য নিয়ে অবস্থান করাকালে
মাদক কারবারি মোঃ জামিনুর
রহমান (৪৮) ও মোঃ
মজিবর রহমান (৫৮) কে আটকপূর্বক
তল্লাশি করে তাদের নিকট
হতে ৭ (সাত) কেজি
গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে
প্রেরণ করা হবে।
আকাশজমিন/আরআর