ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাবনায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ভাংচুর মারপিট ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৭:৩৩ পিএম

পাবনা প্রতিনিধি:

পাবনায় ঋণ খেলাপির দায়ে মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় হামলা, ভাংচুর কর্মকর্তাদের মারধরের ঘটনায় বহিস্কৃত যুবদল নেতা লোকমান হোসেনকে গ্রেফতার করেছে ্যাব।

গতকাল রোববার দুপুরে ্যাব-১২, সিপিসি- পাবনা ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান। তিনি বলেন, ্যাবের একটি আভিযানিক দল শনিবার আগস্ট সন্ধা রাতে পাবনার চাটমোহর থানার ফৈলজানা এলাকা থেকে লোকমান হোসেনকে গ্রেফতার করেছে। তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে উক্ত ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা লোকমান হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ( আগস্ট) মধ্যরাতে পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ দেওয়া হয়। বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ দলীয় নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না। এক্ষেত্রে তার সঙ্গে সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে আদেশে। জেলা যুবদলের সদস্য সচিব মনির আগমেদ আরো বলেন, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা মিলেছে। ফলে তাকে বহিষ্কার করা হয়েছে। দলের নাম-পদবি ব্যবহার করে কোনো অপকর্ম করার সুযোগ নেই।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখার মূখ্য কর্মকর্তা এস এম বশির উদ্দিন জানান, ২০১৮ সালে ব্যাংকের ফৈলজানা শাখা থেকে লাখ টাকা সিসি ঋণ নেন ইউনিয়ন যুবদলের আহবায়ক লোকমান  হোসেন। কিন্তু গত বছর ধরে তিনি এই ঋণ সময়মতো নবায়ন করেননি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ নবায়ন না করায় ব্যাংকের নিয়মানুযায়ী তিনি ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হন এবং ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে গত ২৫ মে পাবনার অর্থঋণ আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-৮৪। মামলা করায় ক্ষিপ্ত হয়ে ৩১ জুলাই একদল লোক নিয়ে যুবদল নেতা ব্যাংকে হামলা করে ভাংচুর এবং শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান অনান্য কর্মচারীদের মারধর করেন।

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, ঘটনায় শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং-১৫, তাং-৩১ জুলাই ২০২৫। মামলার এক নং আসামী লোকমান হোসেনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে ্যাব।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর