ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নাটোর চিনিকলে ডাকাতির ঘটনায় ৩ জনকে অব্যাহতি,তদন্ত কমিটি


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৮:০৩ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোর চিনিকলে নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে প্রায় ৯০ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। ডাকাতির সময় মিলের ১২ জন নিরাপত্তারক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে মালামাল ট্রাকে তুলে পালিয়ে যায় ডাকাত চক্র। প্রাথমিকভাবে প্রায় ৯০ লক্ষ টাকার যত্রাংশ ও মালামাল খোয়া যাওয়ার হিসাব পাওয়া গেছে। তবে উল্লেখযোগ্য লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে , মিল হাউজ গান মেটাল জার্নাল বিয়ারিং ১০ টি প্রতিটি বিয়ারিং এর ওজন ১৬০ কেজি যার মূল্য ৪৫ লক্ষ টাকা, ইলেকট্রিক্যাল তার সহ বিভিন্ন প্রকার মালামাল প্রায় ১০ লক্ষ টাকা, ৩০০ কেজি বিভিন্ন সাইজের ব্রাশ ল্যাপটপ ১০টি মূল্য ৭ লক্ষ ৫০ হাজার, বিভিন্ন পাম্পের ইম্পেরাল ব্রাশ ৮ পিস ৪ লক্ষ টাকা, ওয়েল্ডিং কেবল একটি ২ লক্ষ ৫০ হাজার টাকা, মিল হাউজ স্ক্রিন্ড জুস পাম্প ২টি ৬ লক্ষ টাকা, আলমারির ব্যবহৃত প্রয়োজনীয় টুলস ৫ লক্ষ টাকা, মোলাসেস পাম্পের ষ্টার ও রোটর ব্রাশ দুইটি দুই লক্ষ , সিরাপ পাম্প ১পিস তিন লক্ষ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল লুট হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটের সদর থানার ওসি মাহাবুব রহমান। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, শনিবার (২ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত মিলের পেছনের ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর তারা মিল হাউজ, বিদ্যুৎ বিভাগ, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন বিভাগে রক্ষিত নতুন ও পুরোনো ধাতব মালামাল ট্রাকে তুলে নেয়। এর আগে মিলের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের হাত-পা বেঁধে জিম্মি করে রাখে ডাকাতরা।


ভোর ৪টার দিকে শিফট বদলের সময় নতুন কর্মীরা ঘটনাটি দেখতে পেয়ে মিল কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন, সেনাবাহিনীর সদস্য এবং চিনিকলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাটোর সদর থানার ওসি মাহাবুব রহমান বলেন,এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা ইনচার্জ আলাফাত কামালসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সহকারী হাবিলদার বদর উদ্দিন বেগ, নিরাপত্তাকর্মী সাব্বির ও আরেকজনকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, ঘটনাটির তদন্তে মিলের মহাব্যবস্থাপক (কৃষি) ফেরদৌস উল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আকাশজমিন/আরআর

  


এ সম্পর্কিত আরো খবর