গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর
গোয়ালন্দে ৫ আগস্ট ফ্যাসিবাদ বিতারিত ও বিজয় দিবস পালন উপলক্ষে বিএনপি'র প্রস্তুতি
সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকাল ৫ টার দিকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি
ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে রেলস্টেশন সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত
হয়।
সভায়
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার সভাপতিত্বে এসময়
উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির
সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর
যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন মন্ডল, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মুরাদ আল রেজা, উপজেলা
যুবদলের সাবেক সভাপতি মো. আবু বক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াহিয়া খান
সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির
সহ-সভাপতি মাহবুবুল আলম শাহিন।
বক্তারা
এসময় 'আগস্ট বিপ্লব' উপলক্ষে গোয়ালন্দ আনসার ক্লাব থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল
বের করার ঘোষণা দেন। তাঁরা জানান, কর্মসূচিতে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড থেকে সর্বোচ্চ
সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সভায় বক্তারা সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ
করে কর্মসূচিকে সাফল্যমন্ডিত করার আহ্বান জানান।
আকাশজমিন/আরআর