ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পিরোজপুরে চেক জালিয়াতি মামলা

সাজাপ্রাপ্ত সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার


  • আপলোড সময় : সোমবার ০৪ আগস্ট, ২০২৫ সময় : ৫:৫৫ পিএম

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত কাউখালী থানায় নাশকতা মামলার ১নং আসামি কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।  থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোসসহ রবিবার ( আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিগঞ্জ থেকে কাউখালী থানায় এক ব্যবসায়ীর চেক জালিয়াতি পৃথক দুইটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সেশন মামলা ৬৭৯/২৩ সেশন মামলা ১৭০/২৪ এর সাজা পরোয়ানা আসামিকে বিশ্বস্ত সোর্সের টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ডেমরা থানা ডিএমপি ঢাকা পুলিশের সহায়তায় কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টি জেপি উপজেলা শাখার সাবেক সভাপতি আবু সাঈদ মনু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়া তার বিরুদ্ধে কাউখালী থানায় ১৩ অক্টোবর ২০২৪ সালে নাশকতা মামলায় এজাহারে ১নং আসামি হওয়ায় উক্ত মামলার তদন্তকারী অফিসার ওই মামলায় তাকে পূর্ণ গ্রেফতার দেখায়।

গত ৫ই আগস্ট ২০২৪ এর পরে থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু পলাতক ছিলেন। মনু মিয়া তার রাজনৈতিক জীবনে বিএনপি, পরবর্তীতে ১৪ দলীয় জোটের আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপির উপজেলা সভাপতি ছিলেন।সেখান থেকে পদত্যাগ করে পরবর্তীতে বিগত স্বৈরাচার সরকারের নির্বাচিত প্রভাবশালী স্বতন্ত্র এমপি আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহারাজের একান্ত কাছের লোক ছিলেন।

কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লা জানান, আসামিকে সোমবার সকালে ( আগস্ট) পিরোজপুর কোটে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর