ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত চায়না দোয়ারী জাল উদ্ধার


  • আপলোড সময় : সোমবার ০৪ আগস্ট, ২০২৫ সময় : ৫:৫৭ পিএম

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে একটি দোকানের গুদাম থেকে প্রায় আড়াই লক্ষাধিক টাকার নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী ও বিভিন্ন জাল জব্দ করাসহ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

রবিবার (০৩ আগস্ট) উপজেলার পাড়েরহাট বাজারে দুপুর ৪ টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান বীন মুহাম্মদ আলী।

 

এসময় দেশীয় মাছ রক্ষায় অভিযানে নিষিদ্ধ ঘোষিত ৬৩ টি নতুন চায়না দুয়ারী জাল, ৫ টি বেড় জাল, ২ টি কারেন্ট জাল ও ২ টি বুসনা জাল জব্দ করা হয় ও পরবর্তীতে উপজেলা পরিষদের মাঠে জনতার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

এ সময় ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ আইনুল নিশাত, ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন সহ পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান বীন মুহাম্মদ আলী বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাড়েরহাট বাজারে অভিযান চালাই এসময় রেদোয়ান নামে এক ব্যবসায়ীর দোকানের একটি গুদাম থেকে নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জাল সহ বিভিন্ন জাল উদ্ধার করে জনতার সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর