কিশোরগঞ্জ ব্যুরোঃ
গত তিন মাসে আগে প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে স্বপদে বহাল করা হয়েছে। রবিবার (৩ আগষ্ট) পুলিশ হেডকোয়ার্টাস থেকে এক আদেশে পূর্ববর্তী কর্মস্থল কিশোরগঞ্জে পুলিশ সুপার হিসেবে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
পুলিশ
সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত
ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত যোগদান সংক্রান্ত এক পত্রে রবিবার
তাকে পূর্ববর্তী কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো
হয়। এই পত্রে চলতি
বছরের ৮ মে তাকে
প্রত্যাহারের আদেশটিও প্রত্যাহার করা হয়।
প্রসঙ্গত
সাবেক রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ
মামলা থাকা সত্ত্বেও চিকিৎসা
সেবা নিতে থাইল্যান্ড যাওয়ার
পর দেশব্যাপী বিষয়টি ব্যাপক আলোচিত হয় এবং তীব্র
প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এতে পুলিশ
সুপারের বিরুদ্ধে অভিযোগ উঠে কিশোরগঞ্জ মডেল
থানায় সাবেক রাষ্ট্রপতির নামে মামলার আসামী
থাকা সত্ত্বেও তিনি তাকে বিদেশ
যেতে সুযোগ করে দেন। এর
পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার এবং মামলার তদন্ত
কর্মকর্তাসহ আরেকজন বরখাস্ত হন। ঘটনার তদন্তে
পুলিশ সদর দপ্তর একটি
তদন্ত কমিটি গঠন করে। এছাড়াও
প্রধান উপদেষ্টার কার্য্যালয় থেকে উচ্চ পর্যায়ের
আরেকটি কমিটিও গঠন করা হয়।
এই দুটি তদন্ত কমিটি
তদন্ত শেষে কিশোরগঞ্জ পুলিশ
সুপারসহ অন্যদের নির্দোষ প্রমানিত করে তদন্ত রির্পোট
দেন এবং তাদের শাস্তিমূলক
ব্যবস্থা থেকে অব্যাহতি প্রদানের
সুপারিশ করেন। তদন্তকালীন তিন মাস সময়
কিশোরগঞ্জ পুলিশ সুপারের পদটি শূন্য ছিলো।
আকাশজমিন/আরআর