ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার আটক


  • আপলোড সময় : সোমবার ০৪ আগস্ট, ২০২৫ সময় : ৬:৪৯ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় ১১বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম (৫৫) নামের এক পোস্টমাস্টারকে আটক করে আইন-শৃংখলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে জনতা। রবিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের বাবুলিয়া পোস্ট অফিসে এ ঘটনা ঘটে। আটক পোস্টমাস্টার শহিদুল ইসলাম একই উপজেলার বাঁশঘাটা গ্রামের মৃত শেখ বদরুদ্দীন হায়দারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটি তার মায়ের প্রথম স্বামীর সন্তান। বাবুলিয়া গ্রামে শিশুর পিতার বাড়ি। তার পিতার সাথে মায়ের বিচ্ছেদ হলে তার মা পার্শ্ববর্তী বাঁশঘাটা এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। প্রায় প্রতিদিন শিশুটি ওই পোস্ট অফিসের সামনে তার মায়ের সাথে দেখা করতে যাওয়া-আসা করতো। রবিবার সকালে শিশুটি তার মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পোস্টমাস্টার শহিদুল ইসলাম তার অফিসের কাগজপত্র গুছিয়ে দিলে ১০টাকা দিবে বলে প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে ডেকে নেয়। এরপর ঘরের দরজা আটকে শিশুটিকে বিবস্ত্র করে ধর্ষণ করে।

বিষয়টি স্থানীয় জনতা আঁচ করতে পেরে ঘরের দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে এবং পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটকে রেখে পুলিশ ও র‌্যাবকে খবর দেয়। খবর পেয়ে র‌্যাব সদস্যরা নিপীড়নের শিকার শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে এবং পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটক করে হেফাজতে নেয়।

 

এ ব্যাপারে পোস্ট অফিসের পিয়ন আশরাফ আলী বলেন, আমার অফিসে আসতে একটু দেরি হওয়ায় এসে দেখি মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটকে রেখেছে উত্তেজিত জনতা। পরে পুলিশ ও র‌্যাব এসে শহিদুল ইসলামকে নিয়ে গেছে।

 

একই কথা বলেন, গ্রাম পুলিশ সদস্য শহিদুল ইসলামও। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশকে জানানো হয়। এরপর র‌্যাব এসে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে এবং অভিযুক্ত শহিদুল ইসলামকে আটক করেছে। এ ব্যাপারে শিশুটির মা-ও একই অভিযোগ করেন। সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, শিশু মেয়েটি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর