ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

তাড়াশে গোসলে গিয়ে পানিতে ডুবে মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ আগস্ট, ২০২৫ সময় : ২:২৯ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের গোসলে গিয়ে পানিতে ডুবে হামিদা খাতুন (১৮) নামের একজনের মৃত্যু হয়। মঙ্গবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের নলুয়া কান্দি গ্রামে। মৃত্যু হামিদা খাতুন ওই গ্রামের মোঃ আব্দুল হামিদের মেয়ে।

হামিদা খাতুনের বাবা মোঃ আব্দুল হামিদ  জানান, মঙ্গবার সকালে হামিদা খাতুন নিজ বাড়ির পুকুরে গোসল করতে যায়। পুকুরের পাঁকা ঘাটের শেওলায় পিছলে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন পানিতে খোঁজাখুজি করে হামিদা খাতুনকে উদ্ধার করে এবং খালকুলা ওহী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদা খাতুনকে মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিউয়ার রহমান জানান, পানিতে ডুবে একজনের মৃত্যু হয়ে‌ছে বিষয়টি আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ খবর নিয়ে পরে আপনাকে জানাবো।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর