ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরেে নানা আয়োজনের মাধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত জেলা প্রাশাসকের উদ্যোগে জেলা পরিষদ কবি জসিমউদদীন হল রুমে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
জেলা
পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা,বিশেষ অতিথ পুলিশ সুপার
মোঃ আব্দুল জলিল, জেলা সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান।
এর
আগে দিবসটি উপলক্ষে ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কে ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানে
নিহত শহীদ জান শরীফ মিঠুর সমাধিতে পুষ্পস্তবক
অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করা করেন সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
দিবসটিতে
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার উদ্যোগ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত
হয়।জামায়তের জেলা আমির মাওলানা বদরুদ্দীন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয়
ফরিদপুর অঞ্চল টিম প্রধান শামসুল ইসলাম আলবরাটি, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য এবং
ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব, সহ প্রমুখ।
আকাশজমিন/আরআর