ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ফরিদপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান ‌ দিবস ‌পালিত


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ আগস্ট, ২০২৫ সময় : ৪:১৩ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরেে নানা আয়োজনের মাধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান ‌ দিবস পালন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টা থেকে ‌১ টা পর্যন্ত জেলা প্রাশাসকের উদ্যোগে জেলা পরিষদ কবি জসিমউদদীন হল রুমে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেনের সভাপতিত্বে উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফরিদপুর জেলা প্রশাসক  মোঃ কামরুল হাসান মোল্লা,বিশেষ অতিথ পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, জেলা সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান।

এর আগে দিবসটি উপলক্ষে ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কে ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ জান শরীফ মিঠুর সমাধিতে  পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করা করেন সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

দিবসটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার উদ্যোগ ‌ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।জামায়তের জেলা আমির মাওলানা ‌বদরুদ্দীন এর সভাপতিত্বে ‌ এ সময় উপস্থিত ছিলেন ‌কেন্দ্রীয় ফরিদপুর অঞ্চল টিম প্রধান শামসুল ইসলাম আলবরাটি, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য এবং ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব, সহ প্রমুখ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর