ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নান্দাইলে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষ্যে বিজিয় মিছিল


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ আগস্ট, ২০২৫ সময় : ৪:১৯ পিএম

নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে জুলাই পুনর্জাগরণ উদযাপন-২০২৫ উপলক্ষ্যে বিজিয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তারের সভাপতিত্বে বিজিয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে জাতীয় সংগীত পরিবেশন, জুলাই শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনাসহ আহতদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

পরে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে জুলাই পুনর্জাগরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়েতের আমীর কাজী শামসুদ্দিন,উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, মাসুম খান, আলমগীর হোসেন, কামরুজ্জামান খোকন, এইচ.এম এমাদুদল হক,গণঅধিকার পরিষদ নেতা মাহবুব আলম মাহবুব, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ রাজনৈতিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, জুলাই যোদ্ধা ও স্কাউট দল উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর