ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

জামায়াত যারা নিষিদ্ধ করতে আসবে তারা ইতিহাস থেকে মুছে যাবে -মাসুদ সাইদি


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ আগস্ট, ২০২৫ সময় : ৪:২৬ পিএম

 পিরোজপুর প্রতিনিধিঃ

ফেসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের একবছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জামায়েতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজন এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনা দ্বারা সংগঠিত বিভিন্ন অপকর্ম, হত্যা, গুমরে পতন ঘটে চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে। বাংলাদেশের আপামর জনগণ, খেটে খাওয়া মানুষ, ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ দল মত নির্বিশেষে সকলে তীব্র আন্দোলনের মুখে হাসিনার সরকার গতবছর ৫ই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়। এই দিনটিকে স্মরণ করে উৎযাপনের জন্য আজ (৫ আগস্ট) মঙ্গলবার জামায়েত ইসলামী পিরোজপুর জেলা শাখার আনন্দ মিছিলের আয়োজন করে। বিশাল মিছিলটি সকাল ১০টায় আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবে গিয়ে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশ সূরা সদস্য এবং জামায়েত ইসলামী পিরোজপুর জেলা আমীর বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনে ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা পিরোজপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, বাংলাদেশ জামায়েত ইসলামী পিরোজপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামাতে ইসলামী পিরোজপুর পৌর আমীর মাওলানা ইসহাক আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেনসহ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর