ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গণঅভ্যুত্থাননের প্রথম বর্ষপূর্তিঃ রূপগঞ্জে বিজয় মিছিল


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩৫ পিএম

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারারায়নগঞ্জের রূপগঞ্জে  গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনের প্রথম বর্ষপূর্তি  উপলক্ষে ‘ছাত্র জনতার  চব্বিশ এর ব্যানারে  বিজয় মিছিল  ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকা থেকে একটি বিশাল বিজয় মিছিল  শুরু হয়ে গোলাকান্দাইল গোলচত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।

 সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। এই বিজয় মিছিল  শুধু একটি উৎসব নয়এটি আমাদের অতীতের আত্মত্যাগ ও শহীদদের স্মরণ করার দিন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই মাসে শহীদ হওয়া আমাদের সেই তরুণদের, যারা এই ফ্যাসিস্ট সরকারের গুলিতে রাজপথে প্রাণ হারিয়েছেন। তারা কোনো দলের জন্য নয়, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য জীবন দিয়েছেন।" তিনি আরও বলেন, "জুলাই শহীদের রক্ত কখনো বৃথা যাবে না। তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই দেশে আবার জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন ফিরবে, খালেদা জিয়া মুক্ত হবেন, এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে।

বিগত স্বৈরাচার সরকারের অধীনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র চরম হুমকির মুখে ছিল । দেশের মানুষ এই স্বৈরাচারী শাসন চায়নি বলেই আজ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। নতুন প্রজন্মের নেতৃত্বে আসছে গণঅভ্যুত্থান এটাই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রথম বিজয়। সমাবেশে বক্তারা অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান এবং বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রয়োজনে আবার রাজপথে নামতে হবে। আমাদের রুপগঞ্জ সহ সারা বাংলাদেশের যারা শহীদ হয়েছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জের আহ্বায়ক মাহাবুবুর রহমান মাহবুব, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, যুবদল নেতা আবু মোহাম্মদ মাছুম, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া এবং সেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 বিজয় মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে ‘গণতন্ত্র চাই, ‘নির্বাচন চাই  ‘এমন নানা স্লোগানে।পরে শহীদের রূহের আত্মার মাগফিরাত  ও আহতদের  সূস্হতার জন্য মোনাজাত করা হয়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর