ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ছাত্র-জনতা রক্তের বিনিময়ে আওয়ামীলীগ মুক্ত করছেঃ মুজাহিদ মল্লিক


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫৬ পিএম

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

ছাত্র-জনতার রক্তে অর্জিত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট)দুপুরে উপজেলার জামপুরে ঢাকা-আড়াইহাজার সড়কের বস্তলে এ র‍্যালি হয়।

এতে নেতৃত্ব দেন আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক। র‍্যালিটি ঢাকা-বাইপাস এশিয়ান হাইওয়ে সড়কের বস্তলমোড় থেকে শুরু করে ঢাকা-আড়াইহাজার সড়কের জামপুরের তালতলা বাজারে গিয়ে শেষ হয়।

এ সময় পথসভায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, ছাত্র-জনতা তাজা রক্তের বিনিময়ে জীবন বিসর্জন দিয়ে ফ্যাসিবাদী আঃওয়ামী লীগ মুক্ত করছে। তাদের অর্জিত এ ৫ আগস্ট বৃথা হতে দেওয়া যাবে না। এ দিবসটি চিরস্মরণীয় করে রাখতে হবে।

৫ আগস্টে নিহত ছাত্র-জনতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের প্রতি সমবেদনা ব্যক্ত করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। তাই সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- আব্দুল লতিফ সাবেক মেম্বার, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওসমান মিয়া, সুলতান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি তাহের আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর