গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
এমপিওভুক্ত
মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আগামী ১৩ আগষ্ট ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ আহবান
করেছেন জাতীয়করণ প্রত্যাশী মহাজোট। মহাসমাবেশ
সফল করতে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পর্যায়ে সংগ্রাম কমিটি গঠন করেছেন শিক্ষকরা। ৫
আগষ্ট সকাল ১১ টায় গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে
এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চৌধুরী মাহবুব হোসেন বালিকা
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
সভায়
বক্তব্য রাখেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, চৌধুরী
মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম হোসেন, দৌলতদিয়া আক্কাস
আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, ফকীর আব্দুল জব্বার গার্লস হাইস্কুলের
প্রধান শিক্ষক মো. মানিক শেখ, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারি শিক্ষক ইমাদ উদ্দিন
টফি, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. লিয়াকত হোসেন,
দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারি শিক্ষক শামীম শেখ, আব্দুর রশিদ প্রমূখ।
সভা সঞ্চালনা করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারি শিক্ষক মুহাম্মদ আবুল কাশেম। সভা শেষে দৌলতদিয়া আক্কাস আলী হাইস্কুলেে প্রধান শিক্ষক মো. জাকির হোসেনকে আহবায়ক এবং দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহাকারি শিক্ষক মুহাম্মদ আবুল কাশেমকে সদস্য সচিব করে ৯ সদস্যের একটি সংগ্রাম কমিটি গঠন করা হয়।
এছাড়া
কমিটিতে যুগ্ম আহবায়ক পদে ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো.
মানিক শেখ ও গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারি শিক্ষক ইমাদ উদ্দিন টফি এবং সদস্য হিসেবে
চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিয়াকত হোসেন, সাহাজদ্দিন
মন্ডল ইনস্টিটিউটের সহকারি শিক্ষক আতিয়ার রহমান, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির সহকারি
শিক্ষক অহিদুল ইসলাম, জামতলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সনজিত রায় এবং গোয়ালন্দ
আইডিয়াল হাইস্কুলের সহকারি মোস্তাফিজুর রহমান ইমনকে নির্বাচিত করা হয়।
নব
নির্বাচিত সংগ্রাম কমিটির আহবায়ক মো. জাকির হোসেন বলেন, সারাদেশে মাধ্যমিক পর্যায়ের
এমপিওভুক্ত প্রায় সাড়ে ৫ লক্ষ শিক্ষক-কর্মচারী
বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, শ্রান্তি বিনোদন ভাতাসহ নানা দিক দিয়ে বৈষম্যের
শিকার হয়ে আসছেন। স্বল্প বেতনের চাকরিতে তারা খুব কষ্টে জীবন অতিবাহিত করেন। এ থেকে
উত্তরন ঘটানো এবং মাধ্যমিক শিক্ষার উন্নয়নে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম অনুষ্ঠিত
হয়ে আসছে। এর ধারাবাহিকতায় আগামী ১৩ আগষ্ট ঢাকায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী
মহাজোট মহাসমাবেশ আহবান করেছেন। সারা দেশের শিক্ষক সমাজ এতে উচ্ছ্বসিত। মহাসমাবেশ সফল
করতে গোয়ালন্দ উপজেলায় তারা আজকে প্রস্তুতি সভা করে সর্বসম্মত সিদ্ধান্তে একটি সংগ্রাম
কমিটি গঠন করেন। সংগ্রাম কমিটি শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধ করতে কাজ করবে।
আকাশজমিন/আরআর