ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

দশমিনায় বিএনপির বিজয় র‍্যালী ও আলোচনা সভা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ আগস্ট, ২০২৫ সময় : ৮:৪৮ পিএম

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তী উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে একটি বিজয় র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শুরুস্থলে এসে শেষ হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ আলম শানুর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।  বিশেষ অতিথি ছিলেন-উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাভোকেট খোরশেদ আলম, সহ-সভাপতি ওহাব চৌধুরি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন প্যাদা, উপজেলা বিএনপির যুবদলের সদস্য সচিব এ্যাভোকেট এনামুল হক রতন, আহবায়ক শামীম খান, গনঅভ্যুত্থানে নিহত শহীদ জিহাদ বাবা নুরুল আমিন মোল্লা, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব গাজী সালাউদ্দিন সহ উপজেলার ও ইউনিয়ন বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মী।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আজকের এ বিজয় সকল শহীদের বিজয়। আজকের এ বিজয় হাজার হাজার নেতাকর্মী বছরের পরে বছর কারাবাসের বিজয়। আপনারা কোন লোকের ক্ষতি করবেননা। আপনারা মায়ার বন্দনে জড়িয়ে রেখে এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে পরিবর্তন করবেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর