ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপ ও জামায়াতের বিজিয় মিছিল


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ আগস্ট, ২০২৫ সময় : ৯:১৩ পিএম

ঈশ্বরদী প্রতিনিধি ।।

আজ মঙ্গলবার ২০২৪ এর ৫ আগস্ট বাংলাদেশর ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঈশ্বরদী শহরে বিশাল আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলের নেতৃত্ব প্রদান করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ মালিথা,রেল শ্রমিকলীগ তকন্দ্রিয় কার্যকরী কমিটির সভাপতি আহসান হাবিব,এসএম,ফজলুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর দুলাল ও পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা হাসিনা সরকারের কর্মকান্ডের বিশুদগার তারেক জিয়ার নেতৃত্বে আগামির বাংলাদেশ গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

প্রায় দশ হাজার নেতাকর্মীর অংশ গ্রহনে বের করা বিজয় মিছিলটিতে ঈশ্বরদীর সাত ইউনিয়ন ও পৌর সভার নয় ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা কেন্দ্রিয় বাস টার্মিনালে জমায়েত হয়। পরে বিশাল মিছিলটি রেলগেট জিরো পয়েন্ট থেকে শুরু করে পোস্ট অফিস মোড় হয়ে ও আকবরের মোড় এবং চাঁদ আলীর মোড় হয়ে বাজারের এক নম্বর গেটের সামনে বিশাল পথ সভায় অংশ নেন। 

অন্যদিকে দুপুরে পোস্ট অফিস এলাকা থেকে পৃথক বিজয় মিছিল বের করা হয়। এ মিছিলের নেতৃত্ব দেন,পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাবলু, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, দাশুরিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি সৌরভ মালিথা, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা রেজাউল করিম ভিপি৷ শাহীন, ছাত্রনেতা রফিকুল ইসলাম নয়ন সহ ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের সকলস্তরের নেতৃবৃন্দ। অন্যদিকে বিকেলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও শহরে আরো একটি বিজয় মিছিল বের করা হয়। পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল । শহরের টেম্পোস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে আলহাজ্ব মোড়ে শেষ করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর