ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ০৬ আগস্ট, ২০২৫ সময় : ১:৩৫ পিএম


কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার ইনানী-পাটুয়ারটেক এলাকায় সমুদ্রসৈকতে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ভেসে এসেছে।  বুধবার (৬ আগষ্ট) সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ইনানী পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ইনানী মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকত থেকে প্রায় ৫০০ মিটার পূর্বে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহের সুরতহাল করে।

পুলিশ জানায়, নিহত যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। তার শরীরে কোনো কাপড় ছিল না। মুখে তিনটি ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহটি সৈকতের বালিয়াড়িতে পড়ে ছিল।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর তা ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ বলছে, মরদেহটির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর