ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

যুক্তরাজ্যে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে-র কার্যনির্বাহী কমিটি গঠন


  • আপলোড সময় : বুধবার ০৬ আগস্ট, ২০২৫ সময় : ৬:২৮ পিএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

যুক্তরাজ্যে বাংলাদেশি মিডিয়াকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে-র কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে । এতে ক্লাবের সভাপতি পদে শাকির হোসাইন, সাধারণ সম্পাদক পদে তৌহিদুল করিম মুজাহিদ এবং সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান। পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কের হলরুমে রোববার (৩ আগস্ট) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ব‍্যারিস্টার মাহবুবুর রহমান ।

 এর আগে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী, বিবিসি বাংলা সার্ভিসের সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, টাওয়ার হেমলেটস লেবার পার্টি নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর শামসেদ চৌধুরী, টাওয়ার হেমলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, সিনিয়র সাংবাদিক জিআর সোহেল, এডভোকেট আব্দুল হালিম হাওলাদার প্রমুখ ।

 কমিটির নির্বাচিত অন্য নেতারা হলেন, ভাইস প্রেসিডেন্ট মো: জুনায়েত রিয়াজ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন, জয়েন্ট সেক্রেটারি এসএইচ সোহাগ, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন,অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল আ‍্যফেয়ার্স সেক্রেটারি মো. মাহবুবুল আলম তোহা, ট্রেনিং সেক্রেটারি রিয়াদ আহসান, আইটি সেক্রেটারি রাজিব হাসান, পাবলিসিটি সেক্রেটারি শাকিল আহমেদ সোহাগ, পাবলিকেশন সেক্রেটারি মো. আবদুল কাদের জিলানী, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, কমিউনিটি এনগেইজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী, ওয়েলফেয়ার সেক্রেটারি মো. মুন্না মিয়া, সোশ্যাল মিডিয়া সেক্রেটারি আবদুল্লাহ আল তারিক। শেষে ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর