সিরাজগঞ্জ প্রতিনিধি / : 180
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে সাব্বির হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে, বারুহাস দক্ষিণ বাগিচা গ্রামের তার নিজ বাড়িতে। সে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস দক্ষিণ বাগিচা গ্রামের মোঃ আবু সাইদের ছেলে।
স্থানীয়
ও পুলিশ জানায়, তিনি অনেক দিন হলো মানসিক রোগে ভুগছিলেন। খবর পেয়ে তাড়াশ থানা-পুলিশ
ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে।
তাড়াশ
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, তিনি অনেক দিন হলো মানসিক রোগী
ছিলেন, কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি
ইউডি মামলা হয়েছে।
আকাশজমিন/আরআর