ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ


  • আপলোড সময় : বুধবার ০৬ আগস্ট, ২০২৫ সময় : ৯:০৬ পিএম

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধিঃ

বিদ্যালয়ে হঠাৎ নতুন স্কুল ব্যাগ নিয়ে হাজির হলেন ইউএনও। তার কাছ থেকে ব্যাগ উপহার পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। প্রতিটি শিশুর মুখে ফুটে ওঠে হাসি, মনে জাগে অপার আনন্দ। আজ বুধবার (৬ আগস্ট) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬০ জন শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. শাহজাহান সিরাজ, পল্লি উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, সহকারী শিক্ষা কর্মকর্তা বাসুদেব বিশ্বাস, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ।

বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী শ্রেষ্ঠা রত্ন বলে, “এতোদিন সবাই একই শার্ট-প্যান্ট, জুতা আর টাই পরে এলেও ব্যাগগুলো ছিল আলাদা। অনেকের তো ব্যাগই ছিল না। শ্রেণিকক্ষে বৈষম্য মনে হতো। ভাবতাম, ইস যদি সবার ব্যাগ এক হতো! আজ ইউএনও স্যার আমাদের সেই স্বপ্ন পূরণ করেছেন।” নতুন ব্যাগ পেয়ে আনন্দে আত্মহারা তৃতীয় শ্রেণির ছাত্রী রাফি বলে, “আমার পুরনো ব্যাগ ছিঁড়ে গিয়েছিল। আজ নতুন ব্যাগ পেয়ে খুব ভালো লাগছে।

অভিভাবকরা জানান, গ্রামের অনেক পরিবারই দরিদ্র। অনেকের পক্ষেই ব্যাগ বা টিফিন বক্স কেনা সম্ভব হয় না। ইউএনওর এই উদ্যোগে শিশুরা নতুন উদ্যমে স্কুলে যাচ্ছে। বাড়ছে উপস্থিতিও। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক অধিকারী বলেন, “এই সহায়তা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ তৈরি করেছে। আগে কেউ কেউ ছেঁড়া ব্যাগ নিয়ে আসত, অনেকে ব্যাগই আনতে পারত না। এখন সবাই গুছিয়ে স্কুলে আসছে।

 সহকারী শিক্ষা কর্মকর্তা বাসুদেব বিশ্বাস বলেন, “উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করে তুলবে। প্রাথমিক শিক্ষায় এটি ইতিবাচক প্রভাব ফেলবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ বলেন, “শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং পড়ালেখায় আগ্রহ বাড়াতে এই সহায়তা দেওয়া হয়েছে। চাই না কেউ শুধু অভাবে স্কুলছুট হয়ে যাক।

তিনি আরও বলেন, “প্রাথমিক শিক্ষার মাধ্যমেই শিশুদের স্কুল জীবন শুরু হয়। এই ধাপকে এগিয়ে নিতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। শিক্ষা উপকরণ বিতরণ একটি চলমান প্রক্রিয়া, ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে এটি বাস্তবায়ন করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর