ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফ‌রিদপু‌রে বিএন‌পির বিজয় র‍্যালি


  • আপলোড সময় : বুধবার ০৬ আগস্ট, ২০২৫ সময় : ৯:২৫ পিএম

ফরিদপুর প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে বুধবার (৬ আগস্ট) বি‌কে‌লে বিজয় র‍্যালী  ও সমাবেশের আ‌য়োজন করা হয়। শহ‌রের ব্রাহ্ম সমাজ সড়ক থে‌কে বি‌কে‌লে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের  নেতৃত্বে এক‌টি বিজয় র‍্যালী বের করা হয়। র‌্যালী‌টি  শহরের মু‌জিব সড়ক হ‌য়ে জনতা ব্যাঙ্কের মোড়ে গিয়ে শেষ হয়।‌

 সমাবেশে বক্তব্য দেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন প্রমুখ।


অপরদিকে বিকেল তিনটার দি‌কে  ম্যাটস এর সামনে থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল নেতৃত্বে আলাদা বিজয় র‌্যালী বের করা হয়।

ওই সমাবেশ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তারা বলেন, ফ্যাসিবাদের পতনের এক বছর পেরিয়ে গেলেও এখনও  সেই লক্ষ্য অর্জিত হয়নি। একটি অবাধ নির্বাচনের মাধ্যমে অচিরেই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়ন করবো ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর