ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

তাড়াইলে দারুল কুরআন মাদরাসায় হিফয সবক প্রদান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫৩ পিএম

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসায় হিফয সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। দারুল কুরআনের উপদেষ্টা ও তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা ফয়জুদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাযেরা বিভাগের উত্তীর্ণ ছয়জন ছাত্রকে হিফয সবক প্রদান করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের (৪র্থ তলা) অবস্থিত দারুল কুরআনের হলরুমে (৬ আগস্ট) বুধবার বেলা ২ ঘটিকায় মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সবক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন, রাউতি কুড়েরপাড় ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবু সাঈদ মোহাম্মদ আবদুস সবুর, দারুল কুরআন মাদরাসার হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ।

 

এসময় দারুল কুরআনের শিক্ষা সচিব মাওলানা জিয়াউল হক, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা রিফাত আহমাদ, মাওলানা যাকারিয়া, মাওলানা শাহীন আলম, কিতাব বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, হিফয বিভাগের সহকারী শিক্ষক হাফেজ আল আমীন, নাযেরা বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আতাউর রহমান তানভীর, আবাসিক নুরানি বিভাগের সহকারী শিক্ষক মাওলানা আশরাফুল ইসলামসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর