ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আড়াইহাজারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ আগস্ট, ২০২৫ সময় : ৫:০৭ পিএম

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার প্রশাসনের আয়োজনে ও রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও বৃক্ষরোপন করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগষ্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউর হক মিলন। অনুষ্ঠানে সহকারী শিক্ষক হাবিবুর রহমান রনির সঞ্চালনায়   বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সোলাইমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, উম্মে রুমান মাহিয়ান প্রমুখ।

আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননাসহ ক্রেস্ট তোলে দেন বিদ্যালয়  উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন এবং অতিথিবৃন্দ। প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিনির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন বলেন, “তোমাদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি গোটা জাতির জন্য গর্বের। তোমরা আগামী দিনের নেতৃত্ব দেবে এমন প্রত্যাশায় আমরা তোমাদের পাশে আছি।


তিনি আরও বলেন,”আড়াইহাজারে রেনেসাঁ ফাউন্ডেশন এর এই সম্মাননা অনুষ্ঠান সারাদেশের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠুক। মেধা ও পরিশ্রমের সঠিক সংমিশ্রণেই তৈরি হয় আলোকিত ভবিষ্যৎ।” এই সংবর্ধনা আগামীতে আরো ভালো ফল করার পাথেয় হিসেবে কাজ করবে বলে মনে করেন সম্মাননা পাওয়া শিক্ষার্থী ও অভিভাকবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান,প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মহিন সরদার,বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ আঞ্চলিক সভাপতি শামীম হোসেন, সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার সভাপতি ফয়সাল আহমেদ, ঢাকা পোস্টের সোনারগাঁ প্রতিনিধি মীমরাজ হোসেন প্রমুখ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর