সিরাজগঞ্জ প্রতিনিধি / : 138
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌর সভার ৭৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। তাড়াশ উপজেলায় তালম, দেশীগ্রাম, মাধাইনগর, বারুহাস, সগুনা, নওগাঁ ইউনিয়নের বেশিরভাগ ফসলি জমি, সবজি ক্ষেত, ধানের বীজতলা ও সদ্য রোপণ করা আমন ধান ডুবে গেছে।
বৃষ্টির পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এটি আরও তীর্ব হয়েছে অপরিকল্পিত পুকুর খননের কারনে। জলাবদ্ধতায় কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডুবে যাওয়া জমিতে নতুন করে ধান রোপণ করতেও পারছে না।
উপজেলার
বারুহাস ইউনিয়নের রানীদিঘী গ্রামের
কৃষক সোহেল রানা
বলেন, "আমার ছয় বিঘা
জমির ধান তলিয়ে গেছে।
পানি কবে নামবে জানি
না। পানি নেমে গেলে
আবারও ধানের চারা রোপণ করতে
হবে। তবে সে
ক্ষেত্রে চারা পাব
কোথায়! সবারইতো একই অবস্থা।
মাধাইনগর
ইউনিয়নের কৃষক আমজাদ বলেন,
টানা বৃষ্টিতে আমার ৩ বিঘা
জমির ধানের চারা নষ্ট হয়ে
গেছে। নতুন করে চারা রোপণ
করলেও সেটা রোপনের
উপযোক্ত হতে বেশ
খানিকটা সময় লাগবে।
এ ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগবে।
আমারসহ অনেক কৃষকের জমিই
ডুবে আছে। এই বছর
আমন ধান আদৌ ঘরে
তুলতে পারব কিনা বুঝতে পারছি
না।
তাড়াশ
উপজেলা কৃষি কর্মকর্তা আলিমিয়া
জান্নাত বলেন, কিছু এলাকায় জলাবদ্ধতা
সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড
ও প্রশাসনের সহায়তায় বাঁধ অপসারণের কাজ
চলছে। বেশ কিছু জায়গায়
সমস্যা সমাধান করা হয়েছে, বাকি
অংশেও কাজ চলছে। তিনি
আরও বলেন, উপজেলায় এখন পর্যন্ত প্রায়
৭৫০০ হেক্টর ফসলি জমি পানিতে
তলিয়ে গেছে।
আকাশজমিন/আরআর